প্রথমবারের মত এইম স্পোর্টস এবং এটিএন ইভেন্টসের চেষ্টায় সকার লিগ ইউকের বাংলাদেশী ফ্র্যাঞ্চাইজি সকার লিগ বিডি শুরু হতে যাচ্ছে নভেম্বরে। জেলা পর্যায় থেকে শুরু করে ঢাকায় হবে ফাইনাল। শুরু হয়েছে রেজিস্ট্রেশন। ৩০ অক্টোবর শেষ। গতকাল দুপুরে এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য জানান আয়োজকরা। কোয়ালিফায়িং রাউন্ড শেষে শ্রেষ্ঠ ১৬ দল নভেম্বরের ২৭ ও ২৮ তারিখ খেলবে ফাইনাল রাউন্ডে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লক্ষ টাকা এবং দুই মাসের জন্য যুক্তরাজ্যের ‘ব্রেডফোর্ড সিটি ফুটসাল ক্লাব-এ থাকবে ট্রেনিং এর সুযোগ। জেলা পর্যায় থেকে শুরু করে ঢাকায় হবে ফাইনাল।
