মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে গত শনিবার বিকালে অনুষ্ঠিত উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবলের ফাইনালে জগদল ইউনিয়ন একাদশ ১-০ গোলে পলিতা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দিলহাজ একমাত্র গোলটি করেন ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আখতারুন্নাহার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু , সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান প্রমুখ।
