রিফাত হত্যা মামলায় আরো এক আসামির আত্মসমর্পণ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২২:০৬

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আরো এক অপ্রাপ্তবয়স্ক আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। গতকাল সোমবার বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পরে আসামি মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুল্লাহকে শিশু আদালতে পাঠানো হয়। শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।