শীতলক্ষ্যায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০০:৪২

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে বালুর ট্রলারে ধাক্কায় নিখোঁজ হওয়ার দুই দিন পর স্কুলছাত্র ইয়াছিনের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সদর থানাধীন সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে স্বজনরা লাশটি ইয়াছিনের বলে শনাক্ত করে। ইয়াসিন সিদ্ধিরগঞ্জস্থ আজীবপুর বাইন্নাপাড়া এলাকার মোহম্মদ আলীর ছেলে ও বেরতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা যায়, গত শনিবার বন্ধুদের সঙ্গে সাইলো গেটসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে ইয়াসিন। এক পর্যায়ে সে বালুর ট্রাকের ধাক্কায় ডুবে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন রবিবার নিখোঁজের ২৮ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু করে আদমজি ফায়ার সার্ভিস। গতকাল লাশ ভেসে উঠলে তার লাশ উদ্ধার করে পুলিশ।