ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৪:২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কমলা বেগম ( ৪৫ ) নামে এক নারী মারা গেছেন।  তিনি বিপীনগর গ্রামের রুবেল হোসেনের  স্ত্রী। 

ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, কমলা বেগম কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন। রবিবার তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পরে। সোমবার তার অবস্থা খারাপ হয়। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সন্ধ্যার পর তিনি মারা যান। 

ইত্তেফাক/জেডএইচডি