আগামী ২৪ ডিসেম্বর (সোমবার) অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হবে। পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন। সে কারণেই ওই দিনে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর পিইসি ও ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সময় দিয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর সময় দিয়েছেন। ওইদিন ফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা সম্পন্ন করছি।
