হুমায়ূন রশিদ চৌধূরী
‘৪র্থ এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উত্সব-২০১৯’ এর ফাইনাল অনুষ্ঠিত হয় শুক্রবার। দিনব্যাপী এ প্রতিযোগিতা সিলেট নগরীর কবি কাজী নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অডিটরিয়ামের মূল ফটক হতে র্যালি বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে এনডিএফ বিডি এর চেয়ারম্যান এ কে এম শোয়েব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ফয়জুল হক বলেন, আমাদের জীবন হলো একটা ইকো। এখানে আমরা কাউকে ঘৃণা করলে প্রতিদানে আমি ঘৃণা উপহার পাব। আর কাউকে ভালোবাসা দিলে প্রতিদানে ভালোবাসা পাব। আমাদের জীবনটাই একটা প্রতিধ্বনি। আজকের দিনে আমরা বই থেকে সরে আসছি বলেই আমাদের সমাজের এই অবক্ষয়। তিনি বলেন, বিতর্কের মাধ্যমে তোমরা সবাইকে সচেতন করে এ সমাজকে আলোকিত করবে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানের ২য় পর্বে প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ান সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় পাইলট স্কুল। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন জালালবাদ কান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার্স আপ হয় সিলেট সরকারি কলেজ। বেস্ট স্কুল নির্বাচিত হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বেস্ট কলেজ নির্বাচিত হয় সিলেট সরকারি কলেজ। সিলেটের বাইরে বেস্ট কলেজ নির্বাচিত হয় বিএফ শাহীন কলেজ (মৌলভীবাজার)।
কুইজে কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ান হয় এমসি কলেজ এবং রানার্সআপ হয় বিএফ শাহীন কলেজ (মৌলভীবাজার)। কুইজে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ান হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয় বিএফ শাহীন কলেজ।
পাবলিক স্পিকিং (বাংলা) এ চ্যাম্পিয়ান হয় সিলেট সরকারি মহিলা কলেজ এবং রানার্স আপ হয় ব্লুু-বার্ড স্কুল এন্ড কলেজ। বারোয়ারী বিতর্কে চ্যাম্পিয়ান হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয় বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক ইত্তেফাক।
