আবরারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:০৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মো. জুয়েল, সুজন আকবর, মোস্তফা রহমান, মিজানুর রহমার। মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংসভাবে হত্যা করেছে। স্বাধীন দেশে ভিন্ন মত প্রকাশের কারণে একজন ছাত্রকে পিটিয়ে মারা জঘন্য অপরাধ। আবরারকে পিটিয়ে মারার ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের ফাঁসির দাবি জানান তারা। যাতে করে বাংলাদেশে আরও কোনো ছাত্রকে এভাবে নৃশংস হত্যাকান্ডের শিকার না হতে হয়।

আরও পড়ুন: বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আবরার ঘটনায় জড়িতদের: আখাউড়ায় আইনমন্ত্রী
 
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

ইত্তেফাক/নূহু