নোটিশ দেওয়ার আগে থেকেই সময় দেওয়া ছিল। আমি আগেই বলেছিলাম, আগুন ছবির শুটিংয়ের ফাঁকে ডাবিং করবো। শুটিংয়ে ৪ দিন বিরতি পেয়েছিলাম, করে দিয়েছি। প্রযোজক নিজেকে একটু আলোচনায় রাখতে চান। কারণ শাকিব খানকে পেঁচিয়ে কোনোকিছু করলে আলোচনা হবে। এ ধরনের ছবি শিডিউল না দিয়ে আটকে রেখে আমার কী লাভ? বরং তাড়াতাড়ি শেষ করতে পারলেই যেন আমি বেঁচে যাই। এ ধরনের ছবি আমি আর করতে চাই না। এ ধরনের লোকাল ছবিতে কাজ করার ফল ভালো না। সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে নিজের প্রযোজনা ও ভালো বাজেটের ছবি ছাড়া আর কাজ করবো না।
ডাবিংয়ের জন্য প্রযোজকের কাছ থেকে নোটিশ পাওয়া প্রসঙ্গে
চিত্রনায়ক শাকিব খান
