যুক্তরাজ্যের উত্পাদনশীলতা কমছে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:০৮

যুক্তরাজ্যের উত্পাদনশীলতা কমছে। দেশটির শ্রমিকের প্রতি ঘণ্টায় উত্পাদন শূন্য্য দশমিক ৫ শতাংশ কমেছে। যুক্তরাজ্যের পরিসংখ্যান দপ্তরের তথ্যের বরাত দিয়ে বিবিসির এক সংবাদে বলা হয়েছে, আগের দুই প্রান্তিকে উত্পাদনশীলতা বৃদ্ধির হার শূন্য থাকার পর গত প্রান্তিকে এটি ঋণাত্মক লক্ষ করা গেছে। সেবা খাত ও উত্পাদন খাত দুটোতেই উত্পাদনশীলতা গত এপ্রিল-জুন মেয়াদে কমেছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং সেই সঙ্গে ব্যবাসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশ্লেষকরা উল্লেখ করেছেন