সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর মধ্যে ৬ অক্টোবর অনলাইনে গ্যাস বিল সংগ্রহ সংক্রান্ত বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার খায়েজ আহমদ মজুমদার ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
চীনের হাভাল-গ্রেট ওয়াল মোটরসের বাংলাদেশে একমাত্র পরিবেশক এইস অটোস একটি ফ্রি সেবা ক্যাম্পেইন পরিচালনা করছে। সম্প্রতি ঢাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নিহাদ কবির এবং বিজিএমইএ ফ্যাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজাফফর ইউ সিদ্দিক। এইস অটোসের চেয়ারপারসন অধ্যাপিকা হাজেরা নজরুল, প্রধান নির্বাহী আজহারুল ইসলাম এবং উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. নাসিম আখতার এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইনটি চলবে
০০০
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও রায়ান্স আইটি লিমিটেডের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী এবং রায়ান্স আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন
০০০
সম্প্রতি কক্সবাজারের সি প্যালেস হোটেলে অনুষ্ঠিত কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ‘অ্যানুয়াল সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স-২০১৯’-এ উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম। এ সময় পরিচালক এম এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম জিয়াউল হাফিজ উপস্থিত ছিলেন
