তিন বছরের জন্য পাটজাত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর ১০%

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:১০

পাটজাত পণ্য উত্পাদনের সঙ্গে যুক্ত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর কমিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করেছে সরকার। আগামী তিন বছরের জন্য এ সুবিধা ভোগ করবে এসব প্রতিষ্ঠান। গত সোমবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ  হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কোম্পানি করদাতার ক্ষেত্রে আয়করের হার হবে ১০ শতাংশ এবং কোম্পানি ছাড়া অন্যান্য করদাতার ক্ষেত্রে আয়করের সর্বোচ্চ হার হবে ১০ শতাংশ।