রামগতিতে ইউপি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫১

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার সুপিয়া বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন—উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল আলম প্রমুখ। সম্মেলনে ২৭০ জন কাউন্সিলরসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।