ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ভোররাতে ছয়টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেটসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হচ্ছে মো. কাজল মিয়া। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল ভাদুঘর ঋষিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে কাজল। পরে তাকে আটক করে তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি করে ছয়টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়।
