আগৈলঝাড়ায় সোমবার গভীর রাতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মো. নাসির উদ্দিন জানান, বরিশাল র্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার উত্তর বারপাইকা গ্রামের নিহার মণ্ডলের মুরগির খামার থেকে মাদক কেনাবেচার সময় ২৩২ পিস ইয়াবা ও এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এরা হলো বিকাশ মণ্ডল, নয়ন হালদার, রঞ্জন রায় ও মো. মানিক হাওলাদার। এ ব্যাপারে র্যাব ডিএডি মো. অলিউর রহমান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
