গলাচিপায় কিশোরীর লাশ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৩

গলাচিপায় মঙ্গলবার সকালে লিয়ামনি (১২) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

মৃত লিয়ামনি উপজেলার কালিরচর গ্রামের খালেক খাঁর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, লিয়ামনি নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। লিয়ামনির মা ঘরের বাইরে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ঘরে ঢুকে লিয়ামনিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিত্কার করেন। তার চিত্কার শুনে লোকজন এসে লিয়ামনিকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।