ডুমুরিয়ার পল্লীতে গাছের ডালের সঙ্গে গলায় দড়ির ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় নিরাপদ দেবনাথ নামের এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। তিনি উপজেলার গোনালী গ্রামের বাসিন্দা। পেশায় দলিল লেখক ছিলেন। এ ব্যাপারে মঙ্গলবার সকালে ভাই নরেশ দেবনাথ ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
মৃতের স্ত্রী স্বপ্না দেবনাথ বলেন, সোমবার তিনি (নিরাপদ দেবনাথ) এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে বেড়ান। রাতে বাড়িতে এসে খাবার খেয়ে পাশের গোনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সার্বজনীন পূজামণ্ডপে যান। সকালে বাড়ির পেছনে জিয়েল গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখা যায়।
ডুমুরিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক আইয়ুব হোসেন বলেন, তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব না। তাই সঠিক তথ্য উত্ঘাটনের জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
