আধা মণ গাঁজা উদ্ধার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৪

বিজিবির ঝিনাইদহের খালিশপুরস্থ ৫৮ ব্যাটালিয়নের খোশালপুর বিওপির টহল দল ২০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। তারা হচ্ছে, ঝিনাইদহের  মহেশপুর উপজেলার ঝিটকেপোতা গ্রামের মো. আলিম মণ্ডল ও একই গ্রামের মো. নাসির হোসেন।

বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, গাঁজার চালান দেশে ঢুকেছে, এই গোপন সংবাদের ভিত্তিতে খোশালপুর বিওপির একটি দল মঙ্গলবার ভোরে নেপা বাওড়পাড়ার একটি বাঁশ বাগানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আলিম মণ্ডল ও নাসির হোসেনকে আটক ও তাদের কাছ থেকে ২০ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।