ইউনিয়ন কাউন্সিল

সিংড়ায় চলছে ফরম বিতরণ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৪

সিংড়ায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সময়ে ইউনিয়ন কাউন্সিল করার লক্ষ্যে ইউনিয়ন সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ফরম বিতরণ শুরু হয়েছে। উত্সব মুখর পরিবেশে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ ও জমা চলমান রয়েছে।

মঙ্গলবার নেতাকর্মী নিয়ে ফরম উত্তোলন করেন রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মুকুল হোসেন। সাবেক এ ছাত্রলীগ নেতা বলেন, কাউন্সিলকে কেন্দ্র করে তৃণমৃল কর্মীদের মাঝে প্রাণ ফিরে এসেছে। এ কাউন্সিল সংগঠনকে শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মঙ্গলবার দলের ফরম নেন, ইটালীর সাধারণ সম্পাদক প্রার্থী অন্তর পারভেজ মোহন, চামারীর সভাপতি প্রার্থী মমিন মণ্ডল, ডাহিয়ার সভাপতি প্রার্থী এম আবুল কালাম, সাধারণ সম্পাদক প্রার্থী সিরাজুল ইসলাম মামুন, চৌগ্রামের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ আরো অনেকে।

১০ অক্টোবর থেকে ইউনিয়ন কাউন্সিল শুরু হবে।