পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২৫০০ পিস ইয়াবাসহ ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকালে নেছারাবাদ উপজেলার বালিহারী গ্রামের আবুল কালাম শেখের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় আবুল কালাম শেখের স্ত্রী রেহানা বেগমকে আটক করা হয় ও তার ছেলে ফারদিন আহমেদ মিঠুন শেখ পালিয়ে যায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ উপজেলার বালিহারী গ্রাম থেকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ লাখ ২০ হাজার টাকাসহ রেহানা বেগমকে আটক করা হয়েছে। এ সময় তার ছেলে মিঠুন শেখ পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
