রাস্তা সংলগ্ন পুকুর খনন বন্ধে ব্যবস্থা নিন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫৯

মানুষের সচেতনতার অভাবে রাস্তার পাশে পুকুর খনন করায় প্রতিনিয়ত ভাঙন সৃষ্টি হয়। ফলে প্রতি অর্থবছর বিভিন্ন ভাঙা রাস্তা সংস্কার বাবদ সরকারকে রাজস্ব কোষাগার কে অগণিত টাকা ব্যয় করতে হয়। দেশের অর্থ অপচয় রোধের রাস্তার পাশে পুকুর খনন বন্ধ ঘোষণা করা এখন সময়ের দাবি। রাস্তার পাশে পুকুর খনন করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে আইন করা উচিত। তাছাড়া স্থানীয় সরকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের সহযোগিতা নেওয়া যেতে পারে। পুকুর খনন করতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের অনুমতি নেওয়ার ব্যবস্থা করতে পারলে যত্রতত্র পুকুর খনন বন্ধ হবে বলে মনে করি। তাতে করে রাস্তার ধারে পুকুর খনন করায় রাস্তায় ভাঙন সৃষ্টি এবং তা সংস্কারের জন্য অর্থ অপচয় রোধ হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোশারফ হোসাইন

নকলা, শেরপুর