সরকারি দলের অত্যাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: গণফোরাম

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২২:০৩

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন রশীদ ও সদস্য সচিব মো. মিজানুর রহমান। গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের ওপর চরম অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে। ছাত্রলীগের দুর্নীতি-চাঁদাবাজি-টেন্ডারবাজি নিত্যনৈমিত্তিক ঘটনা। সরকারি দলের অত্যাচারে মানুষের জানমাল আজ নিরাপদ নয়। খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সরকারি দলের অত্যাচার ও স্বৈরশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ  হওয়ার আহ্বান জানান তারা।