মুরাদনগরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২২:০৭

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার কাফিয়া জামাতের আবদুল আজিজ (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজের দ্বিতীয় রাকাতে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।