আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আবরার ফাহাদ হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক বলে মন্তব্য করে বলেছেন, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওয়ার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া প্রমুখ।
