শিগিগরই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস করা হচ্ছে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২৩:৪২

শিগিগরই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৯ পাস করা হচ্ছে। এই আইনের খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত হচ্ছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটওয়ারি জানান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া চূড়ান্ত। যাতে দ্রুত পাস করা যায় সেই লক্ষ্যে আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। ৩২৯ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনসহ আরো তিনটি পৌরসভা নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে।