গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে দুই ট্রাফিক ইন্সপেক্টর ক্লোজড

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২৩:৪৩

চাঁদাবাজির অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের দুই ট্রাফিক ইন্সপেক্টরকে সোমবার রাতে ক্লোজ করা হয়েছে। এরা হলেন ট্রাফিক ইন্সপেক্টর মো. হোসেনুজ্জামান ও সাহাদাত হোসেন। তারা ট্রাফিক উত্তর বিভাগের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় কর্মরত ছিলেন। জিএমপি ট্রাফিক পুলিশ সূত্র জানায়, তাদের বিরুদ্ধে যানবাহন থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ ছিল। সোমবার রাতে তাদের জিএমপি সদর দপ্তরে ক্লোজ করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে অভিযোগ পেয়ে তাদের দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।