ইইউর মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষ্যে নিষেধাজ্ঞা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০০:২৯

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের জন্য গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে পারবেন না ইউরোপে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সোন্ডল্যান্ড। প্রতিনিধি পরিষদের তিন কমিটির সামনে মঙ্গলবার তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। সোন্ডল্যান্ড জানিয়েছে, তাকে পররাষ্ট্র দফতর থেকে কমিটির সামনে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনজীবী রবার্ট লুস্কিনের মাধ্যমে সোন্ডল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি সব সময় দেশের স্বার্থে কাজ করেছেন। তিনি যে কোনো প্রশ্নের উত্তর বিশ্বস্ততার সঙ্গে দিতে প্রস্তুত। সাক্ষ্য দেওয়ার জন্য ব্রাসেলস থেকে ওয়াশিংটনে আসার পরও সাক্ষ্য দিতে না পারায় হতাশা প্রকাশ করেছেন সোন্ডল্যান্ড। তদন্ত কমিটি জানিয়েছে, সোন্ডল্যান্ডকে তলব করে নোটিস পাঠানো হয়েছে। -বিবিসি