প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০০:০৫

গত ২৪ নভেম্বর দৈনিক ইত্তেফাকে ‘সিংগাইরে সরকারি অফিসে হাজিরায় অনিয়ম’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করা হয়েছে। সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমত উল্লাহ’র স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, সংবাদটি সঠিক নয়। প্রকৃতপক্ষে সিংগাইর উপজেলার সকল সরকারি দফতরে নিয়মিতভাবে সুন্দর পরিবেশে সকল সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। অধিকাংশ কর্মকর্তা জেএসসি ও পিএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিজিলেন্স পরিদর্শকের দায়িত্ব পালনের কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিসে উপস্থিত থাকতে পারেননি। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসারকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রায়শই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত প্রতিনিধিদের সঙ্গে সভা এবং ভোটকেন্দ্র পরিদর্শন করতে হচ্ছে। এ কারণে তিনি বর্তমানে সার্বক্ষণিকভাবে অফিসে উপস্থিত থাকতে পারছেন না।