কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৯:০৬

কুষ্টিয়ায় ট্রাকচাপায় পারভেজ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ সদর উপজেলার জুগিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

কুষ্টিয়ার মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, পেছন দিক থেকে আসা ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে পারভেজ ঘটনাস্থলেই মারা যান।

ইত্তেফাক/এএম