শিবগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পিতা-পুত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৩:৩৭

পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া সাহাবুদ্দিন ও শিশুপুত্র আব্দুল্লাহর ভাসমান  লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

নিহত সাহাবুদ্দিনের চাচাতো ভাই জুয়েল বলেন, বুধবার সকালে তারা নিখোঁজ হন। সকাল সোয়া সাতটার দিকে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে চাঁপাইসদর উপজেলার নারায়নপুর এলাকার বাগ্মাপাড়া বিলে সাহাবুদ্দিনের লাশ দেখতে পাই। এর ১৫ মিনিট পরে আরো এক কিলোমিটার দূরে আব্দল্লার লাশ দেখি। দুজনের লাশ উদ্ধার করে বাড়ি এনেছি। প্রশাসনকে সংবাদ দিয়েছি।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/এএম