পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৩:৫৬

জেলার পুঠিয়ায় উপজেলা সদরে বুধবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল চালক ও স্ত্রী নিহত হন। ঘটনা বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সিক্স বিল্ডিং এর সামনে। পুলিশ ট্রাক চালককে আটক করেছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, নাটোর তেলকুপী এলাকার সেনা সদস্য মো. আজিম (৪২), তার স্ত্রী রুমা খাতুন (৩৫) কে নিয়ে মটরসাইকেলে পুঠিয়া শ্বশুরবাড়ি আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহীগামী মাল বোঝাই একটি ট্রাক পেছন থেকে এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই সেনা সদস্য আজিমের (৪২) মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা রুমা খাতুনকে (৩৫) পুঠিয়া হেলথ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

 

নিহত দম্পত্তির দুটি কন্যা সন্তান রয়েছে। রুমা খাতুনের বাবা পুঠিয়ায় পৌরসভার পালোপাড়া গ্রামে ওয়ারেশ আলী সরকার। পুলিশ মকবুল (৩৫) নামে ট্রাক চালককে আটক করেছে। তার বাড়ী নওহাটা পিল্লাহপাড়া গ্রামে।

 

ইত্তেফাক/এএম