মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে বন্ধন শিল্পীগোষ্ঠীর ৪র্থ সাহিত্য ও সাংস্কৃতিক আসর ‘মাটির গান’ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর বিকেলে সৈয়দপুর লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠানে নিজ সংস্কৃতি নিয়ে আলোচনা সভায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম রেজা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, টিভি অভিনেতা মীর সারোয়ার আলী মুকুল, বন্ধনের উপদেষ্টা বিথী জামান, বন্ধনের সহ-সভাপতি ও সৈয়দপুর উচ্চ মাধ্যমিক অফিস সহকারী কাজী আনিছুর রহমান, কণ্ঠশিল্পী বিনয় কুমার রাজবংশী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বন্ধন সাধারণ সম্পাদক রইজ উদ্দিন রকি। পরে লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং বন্ধনের শিল্পীরা অনুষ্ঠানে মাটির গান পরিবেশন করেন। অনুষ্ঠানে মীর সারোয়ার আলী মুকুলের লেখা নাটক মটরসাইকেল অ্যাক্সসিডেন্টটি মঞ্চস্থ করা হয়। নাটকের কলাকুশলীরা ছিল লক্ষ্মণপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মাটির গান অনুষ্ঠানে শিক্ষার্থী ইমরান হোসেন সবুজ মাটির গান পরিবেশনায় প্রথম ও কাজল রেখা দ্বিতীয় স্থান অধিকার করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধনের দপ্তর সম্পাদক সাব্বির হুসাইন।
