গভর্ণরের পর এবার মোদীর আর্থিক উপদেষ্টার পদত্যাগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুরজিত্ ভাল্লা পদত্যাগ করেছেন। টুইটার বার্তায় নিজের পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর দপ্তর থেকে জানানো হয়েছে, সুরজিত্ ভাল্লার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। গত পহেলা ডিসেম্বর সুরজিত্ কাউন্সিলের সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন। উর্জিত প্যাটেলের স্থলে নতুন গভর্ণর পাচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। গতকাল মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে গভর্নর পদের জন্য শক্তিকান্ত দাসকে বেছে নেওয়া হয়েছে। এদিকে গভর্ণরের পদত্যাগের পর ভারতের শেয়ারবাজারেও দরপতন হয়েছে। - এনডিটিভি