চট্টগ্রামে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৫

চট্টগ্রাম অফিস

নগরীতে ফুটপাত থেকে একটি যাত্রী ছাউনিসহ চারটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পুলিশ বক্স সংলগ্ন ফুটপাতে এ অভিযান পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার অভিযানে নেতৃত্ব দেন।