রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল করতে প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে --------------- বস্ত্র ও পাটমন্ত্রী

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৭

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল ও এর আধুনিকায়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর মাধ্যমে পরিচালনা করা হবে। এর জন্য খুব শিগিগরই সরকারের সঙ্গে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর চুক্তি করা হবে। বুধবার সকালে নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত জনতা জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন না হওয়ায় দিন দিন এটি লোকসানের পথে যাচ্ছে।