পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোখলেছুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মোখলেছুর রহমান উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের আবদুল কাদিরের ছেলে। গতকাল বুধবার সকালে ঢাকা থেকে নিহতের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
