সদরপুর(ফরিদপুর) সংবাদদাতা
উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া ট্রলার ঘাট এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে সদরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশের ধারণা কে বা কারা তিন/চার দিন আগে ঐ নারীকে হত্যা করে পানিতে ফেলে দেয়।
