কুষ্টিয়ায় সাতটি স্বর্ণের বারসহ যুবক আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৯

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ায় সাতটি স্বর্ণের বারসহ রিপন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার ভোররাত ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার সকাল ৮টায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. রফিকুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জে আর পরিবহনে করে সাতটি স্বর্ণের বার মেহেরপুরে পাচার হবে এমন গোপন খবর আসে। এ খবরের ভিত্তিতে সন্দেহভাজন রিপন নামে ঐ যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।