চাটমোহর (পাবনা) সংবাদদাতা
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অদূরে একটি ক্লিনিকের পেছন থেকে নবজাতকটির লাশ উদ্ধার করে।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এফ এম মঈনুদ্দীন জানান, হান্ডিয়াল বাজারের মিজান ডাক্তারের বাড়ির পেছনের ঝোপে পলিথিনে জড়ানো একটি শিশু পড়ে আছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে। বুধবার ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মঈনুদ্দীন বলেন, ‘নবজাতকের লাশের বিষয়ে তদন্ত করছি। ক্লু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
