পুনর্নিয়োগ পেলেন ওয়ান ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৩৩

এম. ফখরুল আলম ৮ অক্টোবর থেকে আরেক মেয়াদে ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি ২০১৬ সালের ৮ অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ওয়ান ব্যাংকে দায়িত্ব গ্রহণের আগে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাংকিং, ট্রেজারি ও বিনিয়োগ ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে তার কর্মজীবন শুরু হয়। —প্রেস বিজ্ঞপ্তি