এফ আর টাওয়ারে দুর্ঘটনা
সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ক্রেডিট কার্ড বিমার চেক পেল এফ আর টাওয়ারে দুর্ঘটনায় মৃত তিন ব্যক্তির পরিবারবর্গ। তারা হলেন মৃত মো. আবদুল্লাহ আল মামুনের স্ত্রী সানজিদা পারভিন, মৃত মো. নাহিদুল ইসলামের স্ত্রী মাহামুদা আক্তার নদী ও মৃত মকসুদুর রহমানের মা জেসমিন রহমান। তাদের বিমা দাবি পরিশোধ করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম (এফসিএমএ) ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মাদ জামাল এম এ নাসির।—প্রেস বিজ্ঞপ্তি
