আবরারের খুুনিরা যেন রক্ষা না পায় সেদিকে নজর রাখতে হবে ----------------জি এম কাদের

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত খুুনিরা যেন রক্ষা না পায়, সেদিকে সব পক্ষকে নজর রাখতে হবে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, এই হত্যাকাণ্ড মানুষের মানবিকতা এবং মানবিক মূল্যবোধকে কশাঘাত করেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে—যেখানে দেশের মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে, সেই ছাত্ররা যখন তাদেরই কোনো সহপাঠীকে অমানুষিকভাবে পিটিয়ে হত্যা করতে পারে—তাহলে বুঝতে হবে, সমাজে কতটা অবক্ষয় নেমে এসেছে এবং মানবিক মূল্যবোধের কতখানি পতন ঘটেছে।