ফলো-আপ চিকিত্সায় ওবায়দুল কাদের আজ সিঙ্গাপুর যাচ্ছেন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৫৭

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ফলো-আপ চিকিত্সার জন্য আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিত্সকদের তত্ত্বাবধানে তার বাইপাস সার্জারি পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের বলেন, আজ দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়োজাহাজে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন। একদিন পর অর্থাত্ শুক্রবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।