মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২২:২৩

মফিজ আলী

আজ ১০ অক্টোবর ভাষা সংগ্রামী, প্রখ্যাত রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, লেখক-সাংবাদিক এবং ইত্তেফাক কমলগঞ্জ প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি মোহাইমীন মিল্টনের পিতা মফিজ আলীর ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় ধূপাটিলাস্থ প্রয়াতের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংগ্রামী এই নেতা ১৯২৭ সালের ১০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শ্রীসূর্য-ধূপটিলা গ্রামে জন্মগ্রহণ করেন।