টেকনাফে সাগর উপকূল দিয়ে মালয়েশিয়ায় আদম পাচারের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ১১ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপকূলীয় বাহারছড়ার জুমপাড়া মেরিন ড্রাইভ পয়েন্টে থেকে তাদের আটক করা হয়।
বাহারছড়া পুলিশ তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া গমনের গোপন সংবাদে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় চৌকিদার ও জনসাধারণের সহায়তায় মেরিন ড্রাইভ পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় উখিয়া উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কে-ব্লকের ২০৫৬১৮ নম্বর ঘরের মো. রাফিউল কাদের, এল-ব্লক-১৮ এর ২৭২২৯১ নম্বর ঘরের মো. ইলিয়াস, ক্যাম্প-৪ এর ব্লক-সি-২৮ এর ২৭০৮৫৬ নম্বর ঘরের মো. আইয়ুব, ১৩ নম্বর ক্যাম্পের ব্লক-সি-২৭ এর আমির হাকিম, ক্যাম্প-৪ এর ব্লক-সি-২৮ এর মো. ইলিয়াস, ক্যাম্প-১৩ এর ব্লক-সি-২৭ এর ২১১৭৭৬ নম্বর এর ইব্রাহিম, ক্যাম্প-১৩ এর ব্লক-সি-২৭ এর জানে আলম, ২৭ নম্বর ক্যাম্পের জুবাইর মাঝির অধীনে ২৭৫২৪০ নম্বর ঘরের আরেছা বিবি, জামতলী ক্যাম্পে মৌলভী আবুল বশরের ঘরের তসলিমা, ১৮ নম্বর ক্যাম্পের ব্লক-কে-৮ এর ১৯৩২৩০ নম্বর ঘরের হারিদুর ইয়াসমিন এবং ক্যাম্প-১৩ এর ব্লক-এ-১১ এর ২০৩৮৯৭ নম্বর ঘরের জাহেরাকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
