গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা অঞ্চলের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ৪র্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরি। ঢাকা মেট্রোপলিটনসহ ঢাকা বিভাগের ১৪টি জেলার প্রায় সাড়ে ৩ হাজার কাব, কাব লিডার ও কর্মকর্তা আজ ক্যাম্পুরি ময়দানে উপস্থিত হবে।
আঞ্চলিক কাব ক্যাম্পুরি মিডিয়া সেন্টারের ইনচার্জ মো. মশিউর রহমান জানান, শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে কাব ক্যাম্পুরির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ উপস্থিত থাকবেন।
