কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে মো. নুরু মিয়া নামে এক লম্পট ঐ কিশোরীকে ধর্ষণ করে। নির্যাতিতার মা নুরু মিয়ার বিচার দাবি করেন। মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. সোহেল আহমেদ জানায়, পুলিশ ধর্ষক নুরু মিয়াকে গ্রেফতার করেছে।
