দুদকের সাবেক ডিডি আহসান আলীকে গ্রেফতারের দাবি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০০:৩৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক ডিডি আহসান আলীকে গ্রেফতারের দাবি জানিয়েছে বেনাপোল বন্দর ব্যবহারকারী সাত সংগঠন। আগামী ১৫ দিনের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে সারাদেশে কাস্টমস হাউসে ব্যবসায়ী সংগঠনগুলো কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে তারা হুঁশিয়ারি দেন। 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে গতকাল বুধবার সকালে এক বৈঠক শেষে বিবৃতিতে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে এই আল্টিমেটাম দেয় সংগঠনগুলো। বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা আহসান আলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও হয়রানির অভিযোগ তোলেন। দুদক সূত্রে জানা যায়, নানা দুর্নীতি এবং বিভিন্নজনের বিরুদ্ধে বেনামী অভিযোগ দিয়ে প্রায়ই হয়রানি করতেন দুদকের সাবেক এই ডিডি।