পলিথিন উত্পাদনের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০০:৪৫

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত পলিথিন উত্পাদনের দায়ে পাঁচটি কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে। এসময় কারখানাগুলোর মালিককে ৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় পাঁচ টন পলিথিন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ, উত্পাদন, মজুত এবং বিক্রয় বন্ধে এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।