পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০০:৪১

ভোলার ভেদুরিয়া ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সদরের ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালেক বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪নং ওয়ার্ডের আবদুল খালেক বেপারী বাড়ির জাবেদ (৭) ও রাজিব (৩) নামের দুই শিশু খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন তাদের পুকুর থেকে মৃত অবস্থা উদ্ধার করে। রাজিব ওই বাড়ির মোঃ রফিকে ছেলে। জাবেদ ঢাকা থেকে ওই বাড়িতে বেড়াতে এসেছে। তবে তার পিতার নাম জানা যায়নি।

ইত্তেফাক/আরকেজি